ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনার জেরে মানসিক চাপ কমানোর ওষুধে ঘাটতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 11:40 AM

করোনার জেরে মানসিক চাপ কমানোর ওষুধে ঘাটতি

করোনার জেরে মানসিক চাপ কমানোর ওষুধে ঘাটতি

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা কমানোর ওষুধ স্বল্পতা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা আক্রান্তদের চাপমুক্ত রাখতেই এ ধরনের ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা। হঠাৎ করেই সে কারণে ওষুধগুলোর চাহিদা বেড়ে গিয়ে ঘাটতি দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ) চাপ ও উদ্বেগ প্রশমনের ওষুধ সেরট্রালাইন স্বল্পতার কথা গত শুক্রবারই জানিয়ে দিয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এমনকি  জলফ্ট গ্রুপের ওই ওষুধ এ বছর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক বিক্রি হয়েছে। বিশেষজ্ঞরা সম্প্রতি জানান, করোনাভাইরাস মহামারি কাটিয়ে ওঠার পর যুক্তরাষ্ট্রে মানসিক সমস্যা প্রকট আকারে দেখা দেবে। সে ই প্রতিবেদন প্রকাশের পরই এ তথ্য জানা গেল।

বিশেষজ্ঞরা এও বলছেন, কেবল করোনাভাইরাসের কারণেই মানসিক উদ্বেগ বাড়ছে না, লকডাউনেরও কুপ্রভাব পড়ছে। করোনাভাইরাসের কারণে মানুষের স্বাভাবিক আচরণ বিঘ্নিত হচ্ছে। মানসিক চাপ, স্বতঃস্ফূর্ত মেলামেশা নষ্ট হচ্ছে, আইসোলেশনে থাকার ফলে মাদকাসক্তিও বেড়ে যাচ্ছে।

সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে, ৫০ শতাংশ মার্কিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৯ সালের তুলনায় এ বছরের এপ্রিলে মানসিক সমস্যার কারণে সরকারের হটলাইন নম্বরে ফোন দেওয়ার সংখ্যা এক হাজার শতাংশ বেড়ে গেছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে অন্যান্য ওষুধেও স্বল্পতা দেখা দিচ্ছে। সূত্র: ফক্স নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status