ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-বাংলাদেশ সীমান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 11:34 AM

ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-বাংলাদেশ সীমান্ত

ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-বাংলাদেশ সীমান্ত

মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত-বাংলাদেশ সীমান্ত। বুধবার ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানাচ্ছে সে দেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এই সময় জানাচ্ছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৩। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৪.৩।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ৮২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তবে বাংলাদেশের কোন অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে ওই প্রতিবেদনে তার কোনও উল্লেখ নেই।

এর আগে গত এপ্রিল ও মে মাসে বারবার কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকা। দিল্লিতে গত ১৫ মে, ১২ এপ্রিল ও ১৩ এপ্রিল কম্পন অনুভূত হয়। যদিও এসব ভূমিকম্পের তীব্রতা খুব বেশি ছিল না।

রিখটার স্কেলে দিল্লির ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৫ পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status