ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মেয়েকে লাগাতার ধর্ষণের দায়ে গ্রেফতার বাবা-মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 4:30 PM

মেয়েকে লাগাতার ধর্ষণের দায়ে গ্রেফতার বাবা-মা

মেয়েকে লাগাতার ধর্ষণের দায়ে গ্রেফতার বাবা-মা

মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। একবার নয়, বারংবার। আরো অভিযোগ, ধর্ষণের ভিডিও দেখিয়ে হুমকি দেওয়া হয়। ভয় দেখানো হয়। এই অভিযোগে বাবা-মাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের খাস কলকাতার বালিগঞ্জে।

বালিগঞ্জের পদ্মপুকুরের বাসিন্দা ৩০ বছরের নির্যাতিতা যুবতীর অভিযোগ, বাড়ির লোকেরা তাকে দেহ ব্যবসায় নামায়। জোর করে তাকে বাধ্য করে দেহ ব্যবসা করতে। ২০১৫ সাল থেকে চলছে। শহরের একের পর এক হোটেলে তাকে নিয়ে যান বাবা, মা। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

তারপর সেই ধর্ষণের ভিডিও দেখিয়ে ভয় দেখানো হয়। এই ঘটনায় ট্যাঙরা থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা যুবতী। নিজের বাবা মা-সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

গত বছর নভেম্বর মাসে অভিযোগ করেন ওই যুবতী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত বাবা, মাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: জিনিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status