ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাশরাফির ঐতিহাসিক ব্রেসলেটের ভিত্তিমূল্য ৫ লাখ টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 9:11 PM

মাশরাফির ঐতিহাসিক ব্রেসলেটের ভিত্তিমূল্য ৫ লাখ টাকা

মাশরাফির ঐতিহাসিক ব্রেসলেটের ভিত্তিমূল্য ৫ লাখ টাকা

মহামারী করোনাভাইরাসের কারনে অসহায় পড়া মানুষের সহায়তার জন্য তহবিল গঠন করতে নিজের পছন্দের ব্রেসলেলট নিলামের তোলার সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 'অকশন ফর অ্যাকশন' মাধ্যমে নিলামে উঠানো ব্রেসলেটের ভিত্তিমূল্য হবে ৫ লাখ টাকা।

নিলামটি আজ রাত থেকে শুরু হবে এবং চলবে আগামীকাল পর্যন্ত। এরপর ব্রেসলেটের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 'অকশন ফর অ্যাকশন' তাদের ফেসবুক পেইজে এ খবরটি প্রকাশ করেছে। ফেসবুকে একটি পোষ্টের মাধ্যমে তারা জানায়, '১৮ বছরের ক্যারিয়ারের উথান-পতনের সাক্ষী ব্রেসলেটটি নিলামে তুলছেন মাশরাফি বিন মর্তুজা। যার ভিত্তিমূল্য ৫ লাখ টাকা। নিলামটি আজ রাতে শুরু হবে এবং আগামীকাল শেষ হবে।'

এর আগে 'অকশন ফর অ্যাকশন' সাকিব আল হাসানের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলো। যা বিক্রি হয় ২০ লাখ টাকায়। নিবকো ম্যানেজমেন্টের মাধ্যমে নিলামে তোলা হয় মুশফিকুর রহিমের ব্যাট। যা বিক্রি হয় ১৭ লাখ টাকায়। এছাড়াও দেশের আরও কিছু খেলোয়াড়ও তাদের প্রিয় ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলেছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status