ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের সিনেমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 9:35 PM

মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের সিনেমা

মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের সিনেমা

লকডাউনে নতুন ধারা চলছে বলিউডে। সিনেমা হল বন্ধ থাকায় অনলাইন প্লাটফর্ম হয়ে উঠেছে সিনেমার বাজার। সুজিত সরকার পরিচালিত ও অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো সিতাবো অনলাইনে মুক্তি পেয়েছে।

তালিকায় আছে আরও বেশ কিছু সিনেমা। তার মধ্যে বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ ছবিটি মুক্তি পাচ্ছে৷

ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন৷ এতে বিদ্যার বিপরীতে দেখা যাবে কলকাতার যিশু সেনগুপ্তকে। শকুন্তলা দেবী ছবিটি মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে৷ এই ঘোষণা দেয়া হয়েছে ইতিমধ্যেই ৷

লকডাউনে হল বন্ধ৷ কবে খুলবে এবং কবে আবার সিনেমাপ্রেমীরা ছবি দেখতে হলে যেতে পারবেন তার কিছুই নিশ্চিত নয়৷ তাই অনলাইনেই ভরসা রাখছে অনেক প্রযোজক ও পরিচালক।

নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ভুট, হটস্টারের মত অনলাইন প্ল্যাটফর্মগুলি খুবই জনপ্রিয়৷ লকডাউনে সময় কাটাতে অনেকেই এই ওটিটি প্ল্যাটফর্মে মন দিয়েছেন৷ তাই পাল্লা দিয়ে এসব ডিজিটাল প্ল্যাটফর্মকেও বাড়াতে হচ্ছে নিজেদের কনটেন্ট৷

শকুন্তলা দেবী ছবিটি ভারতের প্রথম মহিলা গণিতবিদের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এখানে নাম ভূমিকায় থাকছেন বিদ্যা বালান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status