ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইতালিতে মসজিদে নামাজ পড়ার অনুমতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 6:12 PM

ইতালিতে মসজিদে নামাজ পড়ার অনুমতি

ইতালিতে মসজিদে নামাজ পড়ার অনুমতি

করোনা–বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে সেই আগের কর্মচাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে ইতালি। দীর্ঘ দুই মাস পর সরকারের দ্বিতীয় ধাপে ঘোষণার পর দোকানপাট খুলতে শুরু করেছে।

দোকানপাট খোলার পর এবার ১৮ মে থেকে মসজিদে নামাজ পড়ার জন্য সরকার অনুমতি দিয়েছে। শর্ত সাপেক্ষে এসব মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। এ দফায় একসঙ্গে ২০০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন।

মসজিদে অবশ্যই একজন অন্যজন থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। মসজিদগুলোতে নিরাপত্তার স্বার্থে অবশ্যই মাস্ক ব্যবহার করে প্রবেশ করতে হবে।

বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী এ ব্যাপারে পরামর্শ দিয়ে বলেন, অন্তত প্রতি ২৫০ বর্গমিটারে একজন করে নামাজ আদায় করতে চেষ্টা করুন। একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।

ইতোমধ্যে ইতালিতে ছোট ছোট প্রতিষ্ঠান ৪ মে থেকে খুলে দেওয়া হয়। ফলে রাস্তায় এখন অনেক মানুষের চলাচল দেখা যায়। পাবলিক বাসগুলোও আগের তুলনায় অহরহ পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে (ফেস ২) এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেন। তবে এখনো নিয়ম মেনেই সবকিছু পরিচালনা করতে হচ্ছে সবাইকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status