ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগমারায় করোনায় মানবিক সহায়তা নিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ডাঃ রতন
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2020, 5:10 PM

বাগমারায় করোনায় মানবিক সহায়তা নিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ডাঃ রতন

বাগমারায় করোনায় মানবিক সহায়তা নিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ডাঃ রতন

মানুষ মানুষের জন্য। করোনার পরোক্ষ আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন অস্ট্রেলিয়া প্রবাসী ডাঃ পরাগ দাশ রতন। শনিবার সকাল ৯ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে রাজশাহীর বাগমারায় উপজেলার সৈয়দপুর মচমইল রাখাল দাশ বিদ্যানিকেতন চত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ, অসহায় ২শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে পড়ে নিম্ন আয়ের এই সকল মানুষ। করোনা কালীন সময়ে ওই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো লক্ষ্যে ব্যক্তিগত ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করছেন প্রয়াত শ্রেষ্ঠ শিক্ষক, জেলা আ’লীগের তৎকালীন সহ-সভাপতি রাখাল চন্দ্র দাশের সুযোগ্য সন্তান ডাঃ পরাগ দাশ রতন। করোনার পরোক্ষ আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগত ভাবে দুই প্রকার চাল, তেল, লাচ্চা এবং চিনি বিতরণ করেন।

খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন, প্রয়াত রাখাল চন্দ্র দাশের সুযোগ্য সন্তান মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, মাস্টার আব্দুল জলিল, মোহনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, প্রবীণ ব্যক্তি আহাদ আলী সরদার, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, মাস্টার অসিত কুমার, বাবলু, রাখাল দাশ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আলী মুর্তজা প্রমুখ।

খাদ্য সহায়তা বিতরণের আয়োজক অস্ট্রেলিয়া প্রবাসী ডাঃ পরাগ দাশ রতন জানান, করোনা দুর্জেয় নয়। সাহস এবং ধৈর্য্য নিয়ে এর মোকাবেলা করুন। মানবতার জয় হবেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status