ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দিনাজপুর-রংপুর মহাসডক অবরোধ করে ত্রাণ বঞ্চিতদের বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2020, 4:39 PM

দিনাজপুর-রংপুর মহাসডক অবরোধ করে ত্রাণ বঞ্চিতদের বিক্ষোভ

দিনাজপুর-রংপুর মহাসডক অবরোধ করে ত্রাণ বঞ্চিতদের বিক্ষোভ

দিনাজপুরে ত্রাণের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ত্রাণ বঞ্চিতরা। মহাসডক অবরোধের ফলে রাস্তার দু'পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

শনিবার (১৬ মে) সকাল ১০ টা থেকে দিনাজপুর-রংপুর মহাসডকের সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের বটতলী ট্রাক র্টামিনালে এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ত্রাণ বঞ্চিতরা। পশ্চিম শিবরামপুর, গোসাইপুর, নয়নপুর ও বডাইল গ্রামের কয়েকশ নারী পুরুষ একত্রিত হয়ে মহাসডক অবরোধ করে রাখে। ঘটনাস্থলে দিনাজপুর সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মো. মাগফারুল হাসান আব্বাসী ও সদর সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার রহমান আন্দোলনরতদের বোঝানোর চেষ্টা করছেন।

ত্রাণ বঞ্চিতরা জানান, ১ নং চেহেলগাজী ইউনিয়নের ১ নং ওয়াার্ডের হানিফ মেম্বারের কাছে এনআইডি কার্ড ও ছবি জমা দিলেও ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরণের ত্রাণ বিতরণ করা হয়নি। ইউনিয়নের বেশিরভাগ লোক ইজি বাইক চালায়। দিনে কয়েক ঘন্টা ইজি বাইক চালিয়ে যা আয় হয় তা ইজিবাইকের মালিককে দিতে হয়।তাদের ভাগ্যে কিছু থাকেনা। তারা কিভাবে চলবে। তাদের বাড়িতে কোনো খাবার নাই। তাই তারা বাধ্য হয়ে মহাসডক অবরোধ করেছে। এখন শেষ ভরসা যদি সরকার তাদেরকে কিছু দেয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status