ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ভারতে করোনা সংক্রমণের জন্য তাবলিগ জামায়াত দায়ী নয়: জমিয়ত উলেমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 3:50 PM

ভারতে করোনা সংক্রমণের জন্য তাবলিগ জামায়াত দায়ী নয়: জমিয়ত উলেমা

ভারতে করোনা সংক্রমণের জন্য তাবলিগ জামায়াত দায়ী নয়: জমিয়ত উলেমা

জমিয়ত উলেমা-এ-হিন্দ দাবি করেছে, ভারতে করোনাভাইরাসের সংক্রমণের জন্য তাবলিগ জামায়াত দায়ী নয়। বিশেষ উদ্দেশেই ভারতে করোনা সংক্রমণের দায় তাবলিগ জামাতের উপর চাপানোর চেষ্টা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিদিনের প্রেস ব্রিফিংয়েও প্রথম দিকে পরিসংখ্যান দিয়ে বলার চেষ্টা হয়েছিল, তাবলিগ সদস্যরাই সংক্রমণের জন্য দায়ী।  
জমিয়ত উলেমা-এ-হিন্দ জানায়, দিল্লির নিজামউদ্দিন মার্কাজের ধর্মীয় সমাবেশে ৪৭ দেশ থেকে ১,৬৪০ বিদেশি তাবলিগ জামাত সদস্য এসেছিলেন। এরমধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৬৪ জন। আর ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে দুই জনের।

বিভিন্ন দূতাবাস থেকে তথ্য সংগ্রহ করে জমিয়ত জানিয়েছে-বাংলাদেশ, মালয়েশিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া, তুরস্ক, কিরগিজস্থান, কাজাখাস্তান, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ফিলিপাইন, রাশিয়া, শ্রীলঙ্কা, আমেরিকা. সিরিয়া, বেলজিয়াম, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান থেকে জামাতিরা এসেছিলেন।

জমিয়তের সভাপতি মৌলানা আরশাদ মাদানি বলেছেন, মোট বিদেশি তাবলিগ জামাত সদস্যের মধ্যে ৭৩৯ জন দিল্লিতে ছিলেন। বাকিরা ছিলেন ভারতের অন্য রাজ্যগুলিতে। তাবলিগ জামাতের কারণে ভারতে ভাইরাস সংক্রমণ ছড়ায়নি বলে দাবি করেছেন তিনি।

অভিযোগ করে মাদানি বলেছেন, করোনা সংক্রমণ নিয়ে তাবলিগ জামাতকে 'হাইলাইট' করে মুসলিমদের প্রতি একটি ঘৃণার আবহ তৈরি করা হয়েছিল। দেশে যখন মোট করোনা আক্রান্ত ৭৮ হাজার ছাড়িয়ে গিয়েছে, তখন আর কেউ তাবলিগের পরিসংখ্যান সামনে আনছেন না।

গত মার্চে করোনার আবহে সরকারি নির্দেশ উপেক্ষা করে দিল্লির নিজামউদ্দিনে দেশ-বিদেশি কয়েক হাজার সদস্যকে নিয়ে ধর্মীয় সমাবেশ করেছিল তাবলিগ জামাত। 

ভারতে করোনা সংক্রমণের জন্য তাবলিগ জামায়াত দায়ী নয়: জমিয়ত উলেমা

ভারতে করোনা সংক্রমণের জন্য তাবলিগ জামায়াত দায়ী নয়: জমিয়ত উলেমা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status