ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
জুনেই ইংলিশ লিগ শুরুর আশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 2:41 PM

জুনেই ইংলিশ লিগ শুরুর আশা

জুনেই ইংলিশ লিগ শুরুর আশা

করোনার দাপট অনেকটাই কমে এসেছে, তাতে ইংল্যান্ড সরকারও লকডাউন শিথিল করে দেয়। এই সুযোগে আরেকটা সুখবরও মিলল। সবকিছু ঠিকঠাক থাকলে জুনেই প্রিমিয়ার লিগ শুরুর কথা ভাবছে লিগ কর্তৃপক্ষ। এরই মধ্যে সরকারের কাছ থেকেও সবুজ সংকেত মিলল। তাই মাঠে নামতে আর কোনো বাধা নেই।

মূলত ইংল্যান্ডের ডিজিটাল, মিডিয়া, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের স্টেট সেক্রেটারি ওলিভার ডওডেনের কথার পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়। বৃহস্পতিবার এ নিয়ে প্রিমিয়ার লিগ, দ্য ইংলিশ ফুটবল লিগ ও ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বিষয়টি জানিয়েছেন ডওডেন। সেখানে ফুটবল ফেরানোর ব্যাপারে পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এ ব্যাপারে এক বার্তায় ডওডেন বলেছেন, 'যদি সবাই নিরাপদ মনে করে, তাহলে আমরা এগিয়ে যাব। তবে সবার আগে খেলোয়াড়, কোচ ও স্টাফদের স্বাস্থ্য ও আর্থিক দিক বিবেচনা করা হবে। জুনে নিরাপদে ফুটবল ফেরানোর ব্যাপারে সরকারের মনোভাবও ইতিবাচক। তবে অবশ্যই ভক্তদের জন্য আরও বিস্তৃত সম্প্রচারের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আর খেলোয়াড়দের পরিবারও যাতে সমর্থক জোগায় সেটিও দেখতে হবে।

খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সরকার এবং বিশেষ একটি মেডিকেল টিম সার্বক্ষণিক সহায়তা করবে বলেও নিশ্চিত করা হয়েছে। কিভাবে লিগ শুরু হবে এ বিষয়ক সব পরিকল্পনা করে রাখার জন্যও বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status