ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিনব পন্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 2:39 PM

রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিনব পন্থা

রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিনব পন্থা

ধীরে ধীরে লকডাউন শিথিল করার চেষ্টা চলছে গোটা বিশ্বে। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন তুললেও পৃথিবীতে স্বাভাবিক জীবন ফিরে আসতে সময় লাগবে আরও অনেকদিন। করোনার সংক্রমণ এড়াতে এখনকার মতো লকডাউন উঠে যাওয়ার পরও মেনে চলতে হবে অনেক বিধি নিষেধ। সেই সঙ্গে বজায় রাখতে হবে সামাজিক দুরত্বও। লকডাউনের পর রেস্তোরাঁগুলোতে কীভাবে সামাজিক দুরত্ব বজায় রাখা যাবে তার একটি অভিনব উপায় বের করেছে যুক্তরাষ্ট্রের এক রেস্তোরাঁ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত খবর অনুযায়ী, দেশটির ভার্জিনিয়ায় অবস্থিত লিটল ওয়াশিংটন নামের ওই রেস্তোরাঁয় অতিথিদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখতে ডামি বসানোর পরিকল্পনা নিয়েছে। রেস্তোরাঁটির মালিক প্যাট্রিক ও’কনেল জানান, মে মাসের শেষে তারা তাদের খাবারের দোকানটি খোলার চিন্তা করছেন। তিনি আরও জানান, এ পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রাখতে তারা রেস্তোয়াঁয় ব্যতিক্রমী পোশাক পরিহিত কিছু ডামি রাখছেন। তার ভাষায়, এমনভাবে ডামিগুলো সেট করা হয়েছে যাতে অতিথিদের পরষ্পরের সঙ্গে সামাজিক দুরত্ব বজায় থাকে। তিনি বলেন, এতে রেস্তোরাঁয় অতিথিদের বসার জায়গা অর্ধেক হয়ে যাবে। তারপরও সামাজিক দুরত্ব বজায় রাখতে এ পন্থা ভূমিকা রাখবে।

প্যাট্রিকের মতে, তাদের এ উদ্যোগের ফলে আসল অতিথিরা সামাজিক দুরত্ব বজায় রেখে বসার জন্য পর্যাপ্ত জায়গা পাবেন। সেই সঙ্গে মজাও পাবেন। পাশপাশি ডামিগুলোর সঙ্গে মজার মজার ছবিও তুলতে পারবেন।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা এখন বৈশ্বিক যুদ্ধের মতোই। তাই ডামিগুলিতে ১৯৪০ দশকের যুদ্ধ পরবর্তী পরিবেশ ফুটিয়ে তুলতে তখনকার পোশাকআশাক ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে মুক্তার নেকলেস,চেকার্ড পোশাক, স্ট্রাইপযুক্ত স্যুট ইত্যাদি। এছাড়া নামি এই রেস্তোরাঁকে সাজাতে এর উপযোগী জিনিসপত্রও ব্যবহার করা হয়েছে। প্যাট্রিক ও’কনেল জানান, রেস্তোরাঁটি সাজাতে স্থানীয় ব্যবসায়ীও তাদের সহযোগিতা করছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status