ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
তুরস্কে কুর্দিপন্থী চার মেয়র আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 2:32 PM

তুরস্কে কুর্দিপন্থী চার মেয়র আটক

তুরস্কে কুর্দিপন্থী চার মেয়র আটক

তুরস্কে কুর্দিপন্থী চার মেয়রকে আটক করা হয়েছে। শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির ওই মেয়রদের তাদের বাড়ি থেকেই আটক করা হয়। এই দলটি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে ‍যুক্ত বলে অভিযোগ রয়েছে।

খবরে বলা হয়, আটক চার মেয়রকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সরকার নিয়োজিত ব্যক্তিদের তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে। এই চার মেয়রই ২০১৯ সালের মার্চ মাসে নিজেদের এলাকার নির্বাচনে জয়লাভ করেন।

তুরস্কে গত নির্বাচনে বিজয়ী প্রায় ৪৫ মেয়রকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং তাদের মধ্যে ২১ জনকে সন্ত্রাসী অভিযোগে কারারুদ্ধ করা হয়েছে। তবে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

নিউইয়র্কভিত্তিক হিউমান রাইটস ওয়াচ এসব গ্রেফতারের বিষয়ে তুরস্কের সমালোচনা করে বলেছে, এতে জনগনের ভোটাধিকারকে খর্ব করা হচ্ছে। যদিও তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status