ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
যে কারণে আর্জেন্টিনায় আর ফিরবেন না মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 1:35 PM

যে কারণে আর্জেন্টিনায় আর ফিরবেন না মেসি

যে কারণে আর্জেন্টিনায় আর ফিরবেন না মেসি

জীবন বাঁচাতে নিজ দেশে ফিরবেন না আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। এমনটাই মনে করেন মেসির চাচাতো ভাই ম্যাক্সি বিয়ানকুচ্চির। কারণ গত বুধবার রোজারিওতে ছিনতাইকারির আঘাতে মারা যান আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের কিংবদন্তি টমাস কার্লোভিচ। এই রোজারিওতে বহুবার মেসির পরিবার-আত্মীয়-স্বজনও ছিনতাইকারি ও সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। এজন্য থানা-পুলিশও করা হয়েছে। কিন্তু কোন প্রতিকার পাওয়া যায়নি। বিয়ানকুচ্চি মনে করেন, এই দেশে মেসির জীবন নিরাপদ নন। তাই হয়তো আর আর্জেন্টিনায় ফিরবেন না আর্জেন্টিনার এই সুপারস্টার।

আর্জেন্টিনার একটি ‘রেডিও’কে বিয়ানকুচ্চি বলেন, নিরাপত্তা নিয়ে শঙ্কা মেসির আর্জেন্টিনায় ফেরাকে বাধাগ্রস্ত করতে পারে। আমি চাই সে নিজ দেশে ফিরে আসুক, এটা আমারও স্বপ্ন। কিন্তু এটা ঝুঁকিপূর্ণ, এই শহরটা এখনও নরক হয়ে আছে। আইন-শৃঙ্খলাবাহিনীর কোন অ্যাকশনই নিচ্ছে না।

আর্জেন্টিনা থেকে ২০০৩ সালে বার্সেলোনায় পাড়ি জমান মেসি। স্পেনে বার্সেলোনা শহর থেকে কিছুটা দূরে কাস্তেলদেফেসে নিজের বাড়ি নির্মাণ করেছেন মেসি। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সেখানেই থাকেন ফুটবলের ক্ষুদে জাদুকর। প্রতি বছর বা দু’বছর পর আর্জেন্টিনায় নিজ বাড়িতে গেলেও, বেশি দিন সেখানে থাকতেন না এই তারকা ফুটবলার।

ক্যাম্প ন্যু থেকে ক্যারিয়ার শেষে নিজ দেশে থিতু হবার স্বপ্ন এখনো দেখেন মেসি। অতীতে বহুবার এমনটা বলেছেন তিনি। কিন্তু রোজারিওর বর্তমান পরিস্থিতি মেসির ভবিষ্যত স্বপ্নকে অন্ধকার করে দিচ্ছে। রোজারিওতে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ক্যারিয়ারের ইতি টানার স্বপ্নও এখন ফিকে হচ্ছে।

১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনায় জন্ম নেন মেসি। দেশের হয়ে ১৩৮ ম্যাচে ৭০টি গোল করেছেন তিনি। কিন্তু ফুটবলের ক্ষুদে জাদুকরের এখনো স্বপ্নের বিশ্বকাপ স্পর্শ করা হয়নি। ২০১৪ সালে বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেও শিরোপার স্বাদ নিতে পারেননি মেসি। জার্মানির কাছে অতিরিক্ত সময়ের গোলে ফাইনাল হারে মেসির আর্জেন্টিনা।

যে কারণে আর্জেন্টিনায় আর ফিরবেন না মেসি

যে কারণে আর্জেন্টিনায় আর ফিরবেন না মেসি


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status