ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সকালে অটোরিকশা নিয়ে বেরিয়ে প্রাণ গেল চালকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2020, 12:32 PM

সকালে অটোরিকশা নিয়ে বেরিয়ে প্রাণ গেল চালকের

সকালে অটোরিকশা নিয়ে বেরিয়ে প্রাণ গেল চালকের

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গান্ধিমারা এলাকায় ট্রাকের ধাক্কায় ইমরান শেখ (২৯) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল ৭টার দিকে গান্ধিমারা নার্সারি বাগান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর-চাঁদপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, সকালে ট্রাকটি রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। একই পথে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন ইমরান শেখ। ট্রাকটি গান্ধিমারা এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক ইমরান শেখ ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status