ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
বিছানায় স্ত্রী-সন্তানের গলাকাটা, পাশেই স্বামীর ঝুলন্ত লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2020, 12:29 PM

বিছানায় স্ত্রী-সন্তানের গলাকাটা, পাশেই স্বামীর ঝুলন্ত লাশ

বিছানায় স্ত্রী-সন্তানের গলাকাটা, পাশেই স্বামীর ঝুলন্ত লাশ

রংপুরের গঙ্গাচড়ায় শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হাফিজুল ইসলাম (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের মেয়ে হুমায়রা।

বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা ও তার মেয়ের গলাকাটা অবস্থায় বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই হাফিজুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। তার মরদেহ মাটিতে নামিয়ে রাখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শুক্রবার (১৫ মে) রাতের কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে স্বামী তার স্ত্রী ও শিশু সন্তানকে ধারালো কিছু একটা দিয়ে গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহগুলো সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিছানায় স্ত্রী-সন্তানের গলাকাটা, পাশেই স্বামীর ঝুলন্ত লাশ

বিছানায় স্ত্রী-সন্তানের গলাকাটা, পাশেই স্বামীর ঝুলন্ত লাশ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status