ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
টিকা যে দেশই আবিস্কার করুক, যুক্তরাষ্ট্র গ্রহণ করবে: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 11:55 AM

টিকা যে দেশই আবিস্কার করুক, যুক্তরাষ্ট্র গ্রহণ করবে: ট্রাম্প

টিকা যে দেশই আবিস্কার করুক, যুক্তরাষ্ট্র গ্রহণ করবে: ট্রাম্প

করোনাভাইরাসের টিকার বিষয়ে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। তিনি বলেছেন, করোনার টিকা যে দেশই আবিস্কার করুক সেটা যুক্তরাষ্ট্র গ্রহণ করবে। এমনকি সেটা চীন আবিস্কার করলেও। তাদের কোনো ইগোর সমস্যা নেই।

স্থানীয় সময় শুক্রবার (১৫) দুপুরে এমনটাই জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর সিএনএনের।


সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, চীন যদি করোনাভাইরাসের টিকা আবিস্কার করে তাহলে কী হবে? যুক্তরাষ্ট্র কি তাহলে সেটা গ্রহণ করবে? আমি বলবো ‘হ্যাঁ’। আমরা বিভিন্ন দেশের সঙ্গে টিকা আবিস্কারের ব্যাপারে যৌথভাবে কাজ করছি। আসলে আমাদের কোনো ইগোর সমস্যা নেই। আমাদের কোনো ইগো নেই। যারাই টিকা আবিস্কার করুক, সেটা হবে দারুণ কিছু। আমরা তাদের সঙ্গেই কাজ করবো। তারা আমাদের সঙ্গে কাজ করবে।

এসময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র চলতি বছরের শেষের দিকে কিংবা তারও আগে করোনাভাইরাসের টিকা তৈরি করে ফেলবে। তিনি বলেন, আমরা চলতি বছরের শেষের দিকেই টিকা পেয়ে যাবো। হয়তো তার আগেও পেয়ে যেতে পারি। আশা করছি টিকার ব্যাপারে আমরা শিগগিরই সুখবর পাবো, ভালো ফল পাবো।

এরপর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব মার্ক এসপারও একই কথা বলেছেন, আসলে টিকা পাওয়াটাই হল আসল কথা। আশা করছি চলতি বছরের শেষের দিকে আমরা টিকা তৈরি করে ফেলবো এবং সেটা আমেরিকানদের ও বাইরের দেশে আমাদের যে অংশীদাররা রয়েছেন তাদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ১৪ লাখ ৭৪ হাজার ৯৩৯ জন। মারা গেছে সর্বোচ্চ ৮৭ হাজার ৯৭৬ জন। সেরে উঠেছে সর্বোচ্চ ৩ লাখ ১৭ হাজার ৭৩৯ জন। এখনো চিকিৎসাধীন রয়েছে সর্বোচ্চ ১০ লাখ ৬৯ হাজার ২২৪ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status