ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
দীর্ঘদিন পর মসজিদে নামাজের অনুমতি দেয়া হচ্ছে ইতালিতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 11:44 AM

দীর্ঘদিন পর মসজিদে নামাজের অনুমতি দেয়া হচ্ছে ইতালিতে

দীর্ঘদিন পর মসজিদে নামাজের অনুমতি দেয়া হচ্ছে ইতালিতে

করোনার বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে সেই আগের কর্মচাঞ্চল্যে ফিরে যেত শুরু করেছে ইতালি। দীর্ঘ দুই মাস পর সরকারের দ্বিতীয় ধাপে লকডাউন শিথিলে ঘোষণার পর দোকান পাট খুলেত শুরু করেছে।

দোকান পাট খোলার পর এবার ১৮ মে থেকে মসজিদে নামাজ পড়ার জন্য সরকার অনুমতি দিচ্ছে। শর্ত সাপেক্ষে এসব মসজিদে সাধারণ মুসল্লীরা নামাজ আদায় করতে পারবেন। এ দফায় একসঙ্গে ২০০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবে।

তবে অবশ্যই একজন অন্যজন থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। বিষয়টি সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে চেষ্টা করুন। একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।

ইতিমধ্যে বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান ৪ মে থেকে খুলে দেয়া হয়। ফলে রাস্তায় এখন অনেক মানুষের চলাচল দেখা যায়। পাবলিক বাসগুলোও চলাচল শুরু করেছে।

প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে জাতির উদ্দেশ্য দেয়া এক ভাষণে এসব ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেন। তবে এখনও নিয়ম মেনেই সব কিছু পরিচালনা করতে হচ্ছে সবাইকে। মসজিদগুলোতে অবশ্যই মাস্ক ব্যবহার করে প্রবেশ করতে হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status