ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুন্সীগঞ্জে নতুন আক্রান্ত আরও ২৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 15 May, 2020, 3:09 PM

মুন্সীগঞ্জে নতুন আক্রান্ত আরও ২৩

মুন্সীগঞ্জে নতুন আক্রান্ত আরও ২৩

মুন্সীগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৩৫৪ জনে।


আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হলো সদর উপজেলায় ১৫১ জন। আক্রান্তদের মধ্যে ১২ জন মারা গেছেন, সুস্থ্য হয়ে ৩৭ জন বাড়ি ফিরেছেন বলে জানান জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।

আক্রান্তদের বেশির ভাগই বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। নতুন করে নৌ পুলিশের একজন এস আই এবং একজন নার্স আক্রান্ত হওয়ায় জেলায় ১১ জন পুলিশ অফিসার এবং চিকিৎসকসহ ৭৫ জন স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্ম কর্তা ও কর্মী আক্রান্ত হয়েছে।

শুক্রবার পর্যন্ত জেলা থেকে মোট ২২৪৭ টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ১৭৯৯ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার ফলাফল বাকি রয়েছে ৪৪৮ টি। জেলায় হুহু করোনা করোনা রোগীর সংখ্যা বেড়ে গেলেও মানুষের মধ্যে বাড়েনি তেমন সচেতনতা। স্বাস্থ্য বিধি না মেনেই হাটে বাজারে বা পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন মানুষেরা।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status