ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 7 May, 2020, 4:11 PM

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় জায়েদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণডুরা ইউনিয়নের নারী সদস্য মোমেনা খাতুন সাধনা। নিহত জায়েদা খাতুন শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী।

এর আগে মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় টমটমের ধাক্কায় আহত হন জায়েদা খাতুন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জে তার অবস্থার অবনতি হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আল মামুন বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status