ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
২০৩০ সালে রোজা রাখতে হবে ৩৬ দিন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 4:03 PM

২০৩০ সালে রোজা রাখতে হবে ৩৬ দিন!

২০৩০ সালে রোজা রাখতে হবে ৩৬ দিন!

২০৩০ সালে রমজানের রোজা হবে ৩৬ দিন, সে কারণে ওই বছর রোজা হবে ৩৬টি। সম্প্রতি এ কথা জানিয়েছেন সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ। তা হলে ওই বছর কি রমজান মাস ৩৬ দিনে হবে, অবশ্যই নয়, এমনটি ভাবাও অবৈজ্ঞানিক। কারণ আরবি মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনে হয়ে থাকে। অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ-এর ব্যাখ্যাও দিয়েছেন।

তিনি জানিয়েছেন, হিসাবটি একদম সহজ। ২০৩০ সালে দুবার রমজান মাস পাবে মুসলমানরা। আর ঘটনার পুনরাবৃত্তি অনেক বছর পর আসে। এক টুইটে তিনি লেখেন– ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে ২০৩০ সালের ৫ জানুয়ারি। এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে। অর্থাৎ ফেব্রুয়ারির ৩ তারিখে শেষ হবে রমজান মাস।

আবার একই বছর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ১৪৫২ হিজরির রমজান মাস। ৩১ ডিসেম্বর পর্যন্ত মুমিন মুসলমান ৬ দিন রোজা পালন করবে। সে হিসাবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে। ইংরেজি একই বছরে আবার রমজান মাস চলে আসার কারণও জানিয়েছেন এ অধ্যাপক। তিনি বলেন, চন্দ্র বছরের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনে হয়। আর ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনে নির্ধারিত থাকে। সে কারণে প্রতি ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। আর এভাবে কমতে কমতে ২০৩০ সালে দুবার পবিত্র রমজান মাস পাওয়া যাবে। সূত্র: সৌদি২৪নিউজ, সৌদি হোলিক ডট কম

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status