ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 7 May, 2020, 3:38 PM

গাজীপুরে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু

গাজীপুরে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু

গাজীপুর সদর উপজেলায় পারিবারিক বিরোধে স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। বুধবার দিবাগত রাতে পারিবারিক বিরোধের জেরে সদর উপজেলার নলজানির মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রাবেয়া বশরী (২০)। তিনি একই এলাকার আফজাল হোসেনের (২২) স্ত্রী। জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, ২০১৮ সালে প্রেম করে সদর উপজেলার নলজানির মধ্যপাড়া এলাকার ফজলুল হকের ছেলে আফজাল হোসেনের সঙ্গে পূর্বপাড়ার জহিরুল ইসলামের মেয়ে রাবেয়ার বিয়ে হয়।

বিয়ের পর থেকেই বেকার স্বামী রাবেয়াকে নানাভাবে নির্যাতন করতেন। বুধবার দিবাগত রাতে পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে বেধড়ক মারধর করে স্বামী আফজাল হোসেন। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী আফজাল হোসেনসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

নিহতের মা নিলুফা জানান, রাত ১১টার দিকে আফজালের বাবা মোবাইল ফোনে তাদের জানান, দুজনের ঝগড়ার পর অসুস্থ হয়ে পড়ে রাবেয়া। পরে রাতেই রাবেয়াকে গুরুতর আহতাবস্থায় প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়দেবপুর থানার ওসি আরও জানান, পারিবারিক ঝগড়ার কারণে স্বামী তার স্ত্রীকে মারধর করেছে। স্ত্রীর মাথায় হেমারিংয়ের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status