ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
রাগে সাপকেই কামড়ে টুকরো টুকরো করলেন যুবক (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 2:55 PM

রাগে সাপকেই কামড়ে টুকরো টুকরো করলেন যুবক (ভিডিও)

রাগে সাপকেই কামড়ে টুকরো টুকরো করলেন যুবক (ভিডিও)

মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা সাপ সামনে চলে আসায় সাপকেই মাকড়ে টুকরো টুকরো করলেন মদ্যপ যুবক। ওই যুবকের নাম কুমার। এ ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের কোলারে।

এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মদ কিনে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই তার বাইকের সামনে চলে আসে সাপটি।

রেগে গিয়ে সাপকে বলেন, 'আমার রাস্তা আটকাস? তোর এত সাহস!' এরপরই সেই সাপকে উচিত শিক্ষা দিতে রাস্তা থেকে তুলে সোজা কামড় বসান। দাঁত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে সাপটিকে।

সাপটিকে ঘাড়ে তুলে নিয়ে খানিক দূর পর্যন্ত বাইক চালিয়ে এগিয়ে যান তিনি। তারপর বাইক দাঁড় করিয়ে সাপটিকে দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করেন। আশপাশের লোকজন যে দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত। তাদের মধ্যেই কেউ কেউ গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগে মৃত্যু হয় সাপটির।


সাপটি বিষাক্ত কি না, তাও ভেবে দেখার মতো অবস্থায় ছিলেন না কুমার। বরং বলেন, এই সাপটা এর আগেও আমায় বিরক্ত করেছে। এদিন সকালে গাড়ির নিচে চলে আসায় ভীষণ রাগ হয়ে গিয়েছিল। ওই ঘটনার পর চিকিৎসকের কাছেও যাননি কুমার। আত্মবিশ্বাসের সঙ্গেই বলছেন, কিচ্ছু হবে না তার। সূত্র: টাইমসনাউ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status