কোলকাতার রাস্তায় প্রকাশ্যে থুতু ফেললেই শাস্তির সঙ্গে গুণতে হবে জরিমানা। সামাজিক যোগাযোগ মাধ্যম টাইটারের বিষয়টি জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। ইতোমধ্যেই অনেককে জরিমানা করা হয়েছে।
এর আগে, বারবার সচেতন করা হয়েছে। কিন্তু কিছু কলকাতাবাসী যে প্রশাসনের কোনো কথাই গ্রাহ্য করছেন না। তাই এবার তাদের জন্য কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন।
পান ও খৈনি যারা খান তারা অভ্যাসবশত অনেকেই সড়কে বিনা বিচারে যত্রতত্র থুতু ফেলছেন। তাদের আগেই সতর্ক করেছিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
বর্তমানে গোটা দেশে শুরু হয়েছে ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট’। এই আইনে রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলা এখন অপরাধ। দিতে হবে জরিমানা। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।