ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গাজায় ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 3:32 PM

গাজায় ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত

আবারও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার মধ্যরাত থেকে ওই হামলা শুরু করে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রটির সামরিক বাহিনী।

এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক মাস বন্ধ রাখার পর আবারও অবরুদ্ধ গাজা উপত্যকার তিনটি অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরাইল। খবর জেরুজালেম পোস্টের।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা থেকে রকেট হামলার জেরে তারা পাল্টা হামলা হিসেবে কামানের গোলা ছুড়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চল থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার রাতে ফিলিস্তিনিরা ওই রকেট হামলা চালায় বলে দাবি ইসরাইলি সেনাবাহিনীর।

এদিকে হামাসের আল-কাসাম ব্রিগেডের দাবি, ইসরাইলি ওই হামলায় তাদের এক সদস্য নিহত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status