ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জ্বর-শ্বাসকষ্টে 'সময়ের আলোর' আরেক সাংবাদিকের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 3:40 PM

জ্বর-শ্বাসকষ্টে 'সময়ের আলোর' আরেক সাংবাদিকের মৃত্যু

জ্বর-শ্বাসকষ্টে 'সময়ের আলোর' আরেক সাংবাদিকের মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সময়ের আলো পত্রিকার আরেক সংবাদ কর্মী মাহমুদুল হাকিম অপু মারা গেছেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা এখনো জানা জায়নি।

বুধবার (৬ মে) সকালে তাকে ঘুমের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরে করোনার লক্ষণ ছিল কিনা তা এখনো জানা যায়নি।

করোনা ভাইরাস টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল জানানোর পরই জানা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা। তিনি বেশ কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বাসায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

এর আগে ২৮ এপ্রিল সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর পর তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। পরে সাংবাদিক খোকনের স্ত্রী ও বড় ছেলের নমুনা পরীক্ষার রিপোর্টও করোনা ভাইরাস পজিটিভ আসে।

সময়ের আলো পত্রিকার আরও ৬ কর্মী করোনা পজেটিভ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status