ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
পুরস্কারের ১ লাখ ডলার ইউনিসেফকে দিলেন গ্রেটা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 7:59 PM

পুরস্কারের ১ লাখ ডলার ইউনিসেফকে দিলেন গ্রেটা

পুরস্কারের ১ লাখ ডলার ইউনিসেফকে দিলেন গ্রেটা

ডেনমার্কের এক ফাউন্ডেশন থেকে পাওয়া পুরস্কারের এ অর্থ করোনাভাইরাস থেকে শিশুদের রক্ষায় ইউনিসেফের শিশু তহবিলে দিয়ে দিলেন সুইডেনের তরুণ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ। গার্ডিয়ান

ইউনিসেফের বিবৃতিতে গ্রেটা বলেন জলবায়ু সংকটের মতো করোনাভাইরাসের মহামারিও শিশু অধিকারে সংকট সৃষ্টি করেছে। শিশুকে বর্তমান ও দীর্ঘমেয়াদে আক্রান্ত করবে আর দুর্বল জনগোষ্ঠীগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

শিশুদের জীবন রক্ষা, স্বাস্থ্য ও শিক্ষার সুরক্ষায় ইউনিসেফের কার্যক্রমে অবদান রেখে অনুদান দিতে সকলের প্রতি আহ্বান জানান থানবার্গ।

ইউনিসেফ গ্রেটার অনুদানের অর্থ লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। বিশেষ করে খাবার সংকট, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, সহিংসতা এবং শিক্ষার কাজে তা ব্যয় করা হবে বলে বলছে ইউনিসেফ।

থানবার্গ জানিয়েছেন, মার্চের শেষ দিকে মধ্য ইউরোপে একটি সফর শেষে ফেরার পর তার শরীরে করোনাভাইরাসে সংক্রমণের লক্ষণ দেখা যায়। এখন তিনি সুস্থ আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status