ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2020, 5:43 PM

লক্ষ্মীপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগরে তাহমিনা আক্তার তারিন নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট ইউপির চর জাঙ্গালিয়া গ্রামের ফোরকানিয়া এলাকার নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ওই কলেজছাত্রী তারিন একই এলাকার আবদুর রহিমের মেয়ে। সে ঢাকার একটি কলেজে প্যারামেডিকেলে পড়তো।  

স্থানীয় হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যানের সঙ্গে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

কমলনগর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছার জানান, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status