ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে বেড়েছে যানবাহন চলাচল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 5:54 PM

রাজধানীতে বেড়েছে যানবাহন চলাচল

রাজধানীতে বেড়েছে যানবাহন চলাচল

রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যানবাহন চলাচল। বেড়েছে মানুষের বাইরে আসার প্রবণতাও। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বনানীর পুলিশ চেকপোস্টে দেখা গেল রীতিমত যানজট। অপ্রয়োজনে বাইরে আসা ঠেকাতে কাজ করছে পুলিশ। তাদের সঙ্গে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাও। তবে ঠেকানো যাচ্ছে না অকারণে মানুষের বাইরে আসা।

সকাল ৯টার আগ পর্যন্ত রাজধানীর বেশিরভাগ এলাকায় পুলিশের চেকপোস্টে দেখা যায় না কাউকেই। ফলে নির্দ্বিধায় চলাচল করছে মানুষ।সামাজিক দূরত্ব রক্ষায় মাঠে কাজ করছে সেনাবাহিনীও। বেশ কয়টি দল প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৬৮ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস সংক্রমণের চতুর্থ ধাপের প্রথম পর্ব পার করছে বাংলাদেশ। আর এই ধাপে কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে ছড়ানোয় আগামী দিনগুলোতে দেশে সবচেয়ে সঙ্কটময় হতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status