ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
জন্মদিন পালন স্থগিত রাখবেন শচীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 2:15 PM

জন্মদিন পালন স্থগিত রাখবেন শচীন

জন্মদিন পালন স্থগিত রাখবেন শচীন

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সারা বিশ্বের মানুষ।  সে কথা মাথায় রেখে জন্মদিন পালন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন শচীন টেন্ডুলকার। আগামীকাল ২৪ এপ্রিল ৪৭ বছরে পা দিচ্ছেন তিনি। খেলার দিন থেকে বরাবর প্রিয়জন, বন্ধুবান্ধব এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এই বিশেষ দিন পালন করে আসছেন তিনি। কিন্তু এবারই তার ব্যতিক্রম হতে চলেছে।

মুম্বাইয়ে যোগাযোগ করে জানা গেছে, ঘনিষ্ঠ মহলে শচীন বলেছেন-সারা দেশ এবং গোটা বিশ্বে খুবই কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সকলে। ভারতে গত এক মাস ধরে লকডাউন চলছে। এই অবস্থায় নিজের জন্মদিন পালন স্থগিত রাখার সিদ্ধান্তই নিচ্ছেন তিনি। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, এই সময়টাতে সবচেয়ে বেশি করে দরকার মানুষের জন্য প্রার্থনা করার। ডাক্তার, নার্স, চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত সকলের জন্য, পুলিশ কর্মী এবং সেনা কর্মীদের শ্রদ্ধা নিবেদন করার সময় এটা। কারণ তাঁরা সকলে ব্যস্ত রয়েছেন মানুষের সেবায়।    

এর আগে মানুষের কাছে শচীন নিজেই আবেদন জানিয়েছেন, ঘর থেকে না বেরোনোর। লকডাউন পালন করার। নিজেকে এবং সকলকে রক্ষা করতে এটাই একমাত্র পথ বলে জানান তিনি। একইসঙ্গে আহ্বান জানিয়েছিলেন, বার বার হাত ধুয়ে নিজেকে সুস্থ রাখুন সকলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status