ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কানাডায় শিক্ষার্থীদের জন্য ৯০০ কোটি কানাডিয়ান ডলারের তহবিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 2:01 PM

কানাডায় শিক্ষার্থীদের জন্য ৯০০ কোটি কানাডিয়ান ডলারের তহবিল

কানাডায় শিক্ষার্থীদের জন্য ৯০০ কোটি কানাডিয়ান ডলারের তহবিল

দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার এ ঘোষণা দেন। 

মাধ্যমিক পরবর্তী শিক্ষার্থী ও গ্রাজুয়েটরা মে থেকে আগস্ট পর্যন্ত ১ হাজার ২৫০ কানাডিয়ান ডলার পাবেন। কারো ওপর নির্ভরশীল কিংবা শারীরিক অক্ষমরা পেতে পারেন ১ হাজার ৭৫০ ডলার।  ক্লাশ চলাকালীন বিদেশি শিক্ষার্থীদের সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করার নিয়ম শিথিল করা হয়েছে।

বর্তমান নিয়মে বিদেশি শিক্ষার্থী সপ্তাহে ২০ ঘন্টার বেশি কাজ করতে পারেন না।  জরুরি খাতে কাজ করার জন্য বিদেশি শিক্ষার্থীদের জন্য শর্ত থাকছে না। এ নিয়ম বহাল থাকবে ৩১ আগষ্ট পর্যন্ত।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১১ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ৪০ হাজার ১৯০ জন করোনা রোগী শনাক্ত এবং ১ হাজার ৯৭৪ জন মারা গেছে।  সুস্থ হয়েছে ১৩ হাজার ৯৮৬ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status