ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
করোনামুক্ত জেলা মেহেরপুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 April, 2020, 5:12 PM

করোনামুক্ত জেলা মেহেরপুর

করোনামুক্ত জেলা মেহেরপুর

মেহেরপুরে মোট ১৭৪ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিল। মঙ্গলবার ১৪ জনের রিপোর্ট এসেছে। এরা সবাই করোনা নেগেটিভ।

এর আগে ৪৬ জনের রিপোর্ট এসেছিল। তাদেরও করোনা নেগেটিভ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মেহেরপুরে ৬০ জনের করোনা রিপোর্ট এসেছে। এদের সবার করোনা নেগেটিভ। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭৪ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিল। ৬০ জনের করোনা নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট আসেনি। সে হিসাবে মেহেরপুর এখন পর্যন্ত করোনামুক্ত আছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে নতুন ৩০ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ১৮৫ জন। হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় ৬০২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭ জন এবং আইসোলেশনে আছেন একজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status