ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মুন্সিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 April, 2020, 4:20 PM

মুন্সিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

মুন্সিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ সময় কনস্টেবল মনির ও র‌্যাব সদস্য নাসির আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও সাত ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।


নিহত একজনের নাম মাসুদ (৩৬); অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব-২’র কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) ও পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, দুপুরে শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

তিনি বলেন, তিন মাস ধরে ওই ডাকাত দলকে নজরে রাখা হয়েছিল। শরীয়তপুরসহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় র‌্যাব। এ সময় উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে গুলি ছুড়ে ডাকাত দলের সদস্যরা। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়। এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও সাত ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status