ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
আমিরাতে নতুন ১০২ জন করোনায় আক্রান্ত, মোট ৫৭০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 March, 2020, 11:15 AM

আমিরাতে নতুন ১০২ জন করোনায় আক্রান্ত, মোট ৫৭০

আমিরাতে নতুন ১০২ জন করোনায় আক্রান্ত, মোট ৫৭০

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭০ জনে। এ ছাড়া মারা গেছেন একজন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ জন।

রোববার (মার্চ ২৯) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৭০ জন। মৃত্যুবরণ করেছেন আগের দুইজনসহ মোট ৩ জন। আর নতুন তিনজনসহ ৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ মানুষ। মোট আক্রান্ত তাই ছয় থেকে বেড়ে এখন ৭ লাখ ২১ হাজারের বেশি। বিশ্বজুড়ে প্রাণহানি প্রায় ৩৪ হাজার। গতকাল যা ৩০ হাজার ছাড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে এশিয়াকে সতর্ক করে বলেছে, এই অঞ্চলটিও করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠতে পারে, যদি সরকারগুলো আগাম সতর্কতামূলক ব্যবস্থা না নেয়।

তবে ভাইরাসটির উৎপত্তি চীনের যে প্রদেশে শুরু হয়েছিল, সেখান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা টানা কয়েকদিন ছিল না। যারা আক্রান্ত হচ্ছিলেন, তারা সবাই বিদেশ ফেরত। তবে সেই সংখ্যা বাড়তে থাকায় দ্বিতীয় দফা করোনা ‘বিস্ফোরণের’ শঙ্কা তৈরি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status