ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
করোনার কারফিউ না মানায় সৌদিতে গ্রেফতার ৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 March, 2020, 10:05 AM

করোনার কারফিউ না মানায় সৌদিতে গ্রেফতার ৪

করোনার কারফিউ না মানায় সৌদিতে গ্রেফতার ৪

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা কারফিউ না মানায় সৌদি আরবের রিয়াদে রোববার ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে। সৌদি পুলিশের মুখপাত্র শাকের আল-তাওজিরি সাংবাদিকদের জানান, আটক ব্যাক্তিরা কারফিউ ভেঙে রিয়াদের রাস্তায় গাড়ি চালিয়ে সেটির ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। দেশটির প্রশাসন যেখানে কারফিউর সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকাল ৩টা থেকে শুরু করা হয়েছে, সেখানে আটক ওই সৌদি নাগরিকরা কারফিউকে নিরুৎসাহীত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারফিউ ভঙের ভিডিও ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা ছড়াচ্ছে।

রোববার থেকে জেদ্দায় কারফিউর সময় বাড়ায় দেশটির প্রশাসন। সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় কারফিউর সময়ও বাড়ানো হয়েছে।

দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২০৩ জনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status