ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
আমার ছবি দেখুন, তবু ঘরে থাকুন: নায়লা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 8:49 PM

আমার ছবি দেখুন, তবু ঘরে থাকুন: নায়লা

আমার ছবি দেখুন, তবু ঘরে থাকুন: নায়লা

চারদিকে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। ইতিমধ্যেই ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সকল নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলার নির্দেশ দিয়েছে সরকার। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে বাংলাদেশে ৩ জন মারা গেছেন আক্রান্ত হয়েছেন মোট ৩৩জন। করোনাভাইরাসের কারণে বন্ধ রাখা হয়েছে সিনেমাহল সহ সকল ধরনের শুটিং। এদিকে করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক তারকায় সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার নায়লা নাঈম সচেতনতামূলক বার্তা দিলেন।

ফেসবুকে নায়লা নাঈম নিজের একটি ছবি প্রকাশ করে লিখেন, ‘বাসায় বসে বসে প্রয়োজনে আমার ছবি দেখো! তাও, নিরাপদে থাকো, ঘরেই থাকো। জীবনটা আসলেই মহামূল্যবান।’ এই সময়ে করোনা ভাইরাস থেকে রক্ষার একমাত্র উপায় বাসায় থাকা। নায়লা নাঈম তার ভক্তদের উদ্দেশ্যে সেই আহ্বানই জানিয়েছেন।

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে গণপরিবহন পরিহার করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সম্প্রতি যারা বিদেশ থেকে ফিরেছেন বা তাদের সংস্পর্শে এসেছেন তাদের গণপরিবহন পরিহার করার আহ্বান জানিয়েছেন। তিনি তাদের ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকতে অনুরোধ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status