ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মানুষ গৃহবন্দি, তার হয়ে কেনাকাটা করছে কুকুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 10:57 AM

মানুষ গৃহবন্দি, তার হয়ে কেনাকাটা করছে কুকুর

মানুষ গৃহবন্দি, তার হয়ে কেনাকাটা করছে কুকুর

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েক কোটি মানুষ এখন ঘরে বসে দিন কাটাচ্ছেন। কেউ-কেউ মুদি বা ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন।

তবে, যাদের কোভিড -১৯ উপসর্গ রয়েছে বা যারা কারও সংস্পর্শে এসেছেন তাদেরকে বাইরে বহির্বিশ্ব থেকে আলাদা হয়ে বাড়িতেই থাকতে হবে। কিন্তু মেক্সিকোয় এক ব্যক্তি ঘর না ছেড়ে নিজের প্রয়োজন মেটাতে একটি ব্যতিক্রমী উপায় তৈরি করেছেন।

ওই ব্যক্তির নাম আন্তোনিও মুনোজ। তিনি কয়েকদিন ধরে কোয়ারেন্টিনে রয়েছেন।

তিনি করোনা সংক্রমণের এ সময় দোকানে যাওয়ার পরিবর্তে তার বিশ্বস্ত পোষা কুকুরটির সহায়তা নিচ্ছেন। তার এই কুকুরটির নাম চিহুহুয়া।

কুকুরটির পেছনে একটি নোট সংযুক্ত ছিল যার মধ্যে লেখা ছিল : হ্যালো মিস্টার 'শপার'। দয়া করে আমার কুকুরটির কাছে কিছু চিটো (এক ধরনের খাবার) বিক্রি করুন, কমলা রঙের, লাল রঙের নয়। তার (কুকুর) কলারের সাথে ২০ ডলার সংযুক্ত রয়েছে।

কুকুরটি এরপর সেই চিটো নিয়ে আসে। ছোট মুখের মধ্যে করে কমলা রঙের চিটো গডম্যামন প্যাকেট নিয়ে মনিবের ঘরে ফিরে আসে সে।

এদিকে চিহুহুয়ার স্থানীয় দোকান থেকে ফিরে আসার মুহুর্তটি ধারণ করেছিলেন অ্যান্টোনিও। দৃশ্যটি ছিল অবিশ্বাস্য।

কুকুরটি এর আগে দোকানে গিয়েছিল কিনা কিংবা খুবই বুদ্ধিমান এবং তার চারপাশ সম্পর্কে সচেতন কিনা তা পরিষ্কার নয়। তবে যে বিষয়টি পরিষ্কার তা হলো এই কুকুরটি এই অন্ধকার সময়ে কিংবদন্তি এবং ত্রাণকর্তা হিসেবে বিবেচিত হবে।

এদিকে, মেক্সিকোয় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন। দেশটিতে লোকজনের বিশাল জমায়েত বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র : লেডবাবল ডট কম

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status