ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সিলেটে মারা গেলেন হোম কোয়ারেন্টিনে থাকা বৃদ্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 10:54 AM

সিলেটে মারা গেলেন হোম কোয়ারেন্টিনে থাকা বৃদ্ধ

সিলেটে মারা গেলেন হোম কোয়ারেন্টিনে থাকা বৃদ্ধ

সিলেটে মারা গেলেন হোম কোয়ারেন্টিনে থাকা এক বৃদ্ধ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টায় নগরের হাউজিং এস্টেট এলাকায় নিজ বাসায় মারা যান তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস করাতে হতো তাকে। গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে তার ছেলে দেশে ফেরেন। পরদিন ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হলে বাবাকে নিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশনে যান প্রবাসী ছেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিস্তারিত শুনে তাকে কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দেন।

এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, খবর দেওয়ার পর সিসিকের স্বাস্থ্য কর্মকর্তারা এসেও তাকে কোয়ারেন্টিনে থাকার কথা বলেছিলেন। তবে বাড়িতেই মঙ্গলবার রাত ৯টায় তিনি মারা যান। তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিতের জন্য কোনো পরীক্ষা করানো হয়নি।

তিনি আরো বলেন, বিষয়টি তিনি সিলেটের জেলা প্রশাসককে অবগত করেছেন। জেলা প্রশাসক ও সিভিল সার্জন জনসমাগম না করে দ্রুত লাশ দাফনের ব্যবস্থা গ্রহণের কথা বলেন। পারিবারিকভাবে রাতেই নগরের মানিক পীরের টিলায় তাকে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status