ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ইতালির পর যুক্তরাষ্ট্রে ভয়াবহ পরিণতির শঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 10:32 AM

ইতালির পর যুক্তরাষ্ট্রে ভয়াবহ পরিণতির শঙ্কা

ইতালির পর যুক্তরাষ্ট্রে ভয়াবহ পরিণতির শঙ্কা

বিশ্বজুড়ে এখন পর্যন্ত চার লাখ ২২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ১৮ হাজার নয় শতাধিক মানুষ মারা গেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, চীনেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে।

চীনে মঙ্গলবার রাত পর্যন্ত ৮১ হাজার দু'শ ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে তিন হাজার দু'শ ৮১ জন মারা গেছেন। খুশির খবর হলো, আক্রান্তদের মধ্যে ৭৩ হাজার ছয়শ ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের পরেই ইতালিতে আক্রান্তের হার বেশি। ইতালিতে গতকাল রাত পর্যন্ত ৬৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ছয় হাজার আটশ ২০ জন মারা গেছেন।

বর্তমানে ইতালিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শঙ্কা, পরবর্তী সময়ে ইতালির চেয়েও বেশি মৃত্যু হতে পারে যুক্তরাষ্ট্রে। গত বুধবার সে দেশে তিন হাজার পাঁচশ জন আক্রান্ত ছিলেন। গতকাল রাত পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার নয়শ ৭৬ জন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৫২ রাজ্যে এই সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অন্তত সাতশ পাঁচ জন মারা গেছেন। ডাব্লিউএইচও বলছে, ইতালির পর যুক্তরাষ্ট্রে ভয়াবহ পরিণতি হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status