ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বাগমারায় দীঘি ও ইটভাটায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 9:55 PM

বাগমারায় দীঘি ও ইটভাটায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

বাগমারায় দীঘি ও ইটভাটায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাগমারায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে অবৈধভাবে দীঘি খনন এবং সেই মাটি বহনকালে ট্রাক্টার উল্টে চালক নিহতের ঘটনায় মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।


মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানার এই অর্থ আদায় করেন।

ঘটনাটি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া এলাকায়। কনোপাড়া গ্রামের নজমুল প্রামানিক অবৈধ ভাবে রাতের আঁধারে ভেকু দিয়ে দীঘি খনন করে আসছিল। সেই দীঘির মাটি ট্রাক্টরে বহণকরে পাশের একটি ইটভাটায় নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোহন (১৮) নামের এক চালকের মৃত্যু হয়।

খবরটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে নড়েচড়ে উঠে প্রশাসন। সেই দীঘিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান।

অপরদিকে পাশে থাকা মোহন নামের এক ব্যক্তি ইটভাটায় মাটি নেয়া হচ্ছিল ওই দীঘির। সেখানো অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে ইটভাটার মালিক সহ ম্যানেজার পালিয়ে যায়। ইটভাটাটি পরিবেশ বান্ধব না হওয়ায় পূর্বে থেকে তৈরিকৃত এবং মজুদ করে রাখা ইট গুড়িয়ে দেয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান সাংবাদিকদের বলেন, বাগমারায় কোন ভাবেই সরকারী আইন লংঘন করে দীঘি খনন করা যাবে না। দীঘি খননের সংবাদ পাওয়া মাত্রই প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। অবৈধ ভাবে রাতের আঁধারে দীঘি খনন করা মালিকের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি পরিবেশ বান্ধব না হওয়ায় ইটভাটায় অভিযান চালিয়ে মজুদকৃত ইট ভেঙ্গে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসকে পুঁজি করে কোন ব্যবসায়ী ফায়দা হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধেও ব্যাস্থা গ্রহণ করা হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status