ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ভৈরবে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 9:49 PM

ভৈরবে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

ভৈরবে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে ডোবা থেকে অজ্ঞাত ৬০ বছরের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার দড়িচন্ডিবের গোছামারা সংযোগসেতুর (শুক্কুরের পুল) ২শত গজ পূর্বে একটি ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুর দুইটার দিকে ডোবা থেকে মাছ ধরতে কচুরী পরিষ্কার করতে গিয়ে কাজের লোকজন অজ্ঞাত এক ব্যক্তির লাশ ডোবায় ভাসছে দেখে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ভৈরব থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

তারা ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলে স্থানীয়রা লাশটি চিনতে পারেনি। বৃদ্ধার ঘাড়ে দাঁড়ালো অস্ত্রের আঘাত রয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও প্রস্তুতি শেষে  ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status