ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
অনাগত সন্তানের উদ্দেশে অভিনেত্রীর আবেগঘন পোস্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 8:23 PM

অনাগত সন্তানের উদ্দেশে অভিনেত্রীর আবেগঘন পোস্ট

অনাগত সন্তানের উদ্দেশে অভিনেত্রীর আবেগঘন পোস্ট

করোনাভাইরাসের কারণে বিশ্ব এখন টালটামাল অবস্থায়। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রামে অনাগত সন্তানের উদ্দেশ্যে আবেগঘন পোস্ট করেছেন ভারতীয় টিভি অভিনেত্রী স্মৃতি খান্না।

এই অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় শিশু, আর কয়েকটা দিন ওখানেই অপেক্ষা করো। বাইরের পৃথিবীতে অদ্ভুত এক পরিবেশে বিরাজ করছে! জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, কিন্তু আমি এটা জানি তুমি ইতোমধ্যে খুবই শক্তিশালী হয়ে উঠেছো এবং তুমি এমন এক পৃথিবীতে জন্ম নিবে যেখানে সবাই নতুন করে বাঁচার পথ খুঁজে পাবে।

নয় মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমি জানি তুমি প্রতিটা দিন উপভোগ করছো। তোমার প্রতিটি লাথি, নড়াচড়া সেটি মনে করিয়ে দেয়। আমি আশা করছি অন্য মায়েদের জন্য আমি যেমন ভালোবাসা অনুভব করছি তুমিও তা করছো, যারা একই রকম পরিস্থিতিতে— গর্ভধারণের মতো একটি অনিশ্চিত সময় এর সঙ্গে যোগ হয়েছে উৎকণ্ঠা। কিন্তু মনে রেখো আমরা সকলে সংঘবদ্ধ এবং একসঙ্গে আমরা এই পরিস্থিতি জয় করব।’


‘বালিকা বধূ’, ‘কসম তেরে পেয়ার কি’ এবং ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দু থ্রি’ টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন স্মৃতি খান্না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status