ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনা রোগীর সঙ্গে সেলফি! বরখাস্ত ৬ সরকারি কর্মকর্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 8:35 PM

করোনা রোগীর সঙ্গে সেলফি! বরখাস্ত ৬ সরকারি কর্মকর্তা

করোনা রোগীর সঙ্গে সেলফি! বরখাস্ত ৬ সরকারি কর্মকর্তা

চরম মাত্রার ছোঁয়াচে একটি ভাইরাস করোনাভাইরাস। আর সেই ভাইরাসে আক্রান্ত এক রোগীর শরীর ঘেঁষে দাঁড়িয়ে সেলফি তুললেন ছয় সরকারি কর্মকর্তা! যার জেরে তাদের বরখাস্ত করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে পাকিস্তানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ওই সেলফি। এতে দেখা গেছে, আক্রান্ত রোগীর পাশে একদল ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাদের কারো কারো মুখে হাসি! আর কারো মুখেই মাস্ক নেই!

এই ছবি করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত পাকিস্তানের সিন্ধু প্রদেশের শুক্কুরের একটি কোয়ারেন্টিন থেকে তোলা। পাকিস্তানে এ পর্যন্ত ৮৯২ জন কোভিড–১৯ এ আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ৩৯৯ জনই এই প্রদেশের।

শুক্কুরের উপকমিশনার রানা আদেল বলেন, ছয় সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি জানান, এই ছয় কর্মকর্তা প্রাদেশিক ভূমি বিভাগের। ইরান সফরে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত স্থানীয় এক রাজনীতিবিদকে কোয়ারেন্টিনে দেখতে গিয়েছিলেন তাঁরা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন ঘোষণা করেছে পাকিস্তান। সিন্ধু প্রদেশেও চলছে লকডাউন। কিন্তু লকডাউন অমান্য করে অবাধে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন লোকজন। লকডাউন ভঙ্গ করায় এ পর্যন্ত এই সিন্ধু প্রদেশে ৭০০-ও বেশি মানুষকে আটক করা হয়েছে। সুত্রঃ এএফপি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status