ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
‘করোনাভাইরাসের ওষুধ’ বিক্রেতার ছয় মাসের জেল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 5:30 PM

‘করোনাভাইরাসের ওষুধ’ বিক্রেতার ছয় মাসের জেল

‘করোনাভাইরাসের ওষুধ’ বিক্রেতার ছয় মাসের জেল

মানিকগঞ্জের ঘিওরে শুক্রবার রাত ৮টার দিকে এক হোমিও চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। করোনাভাইরাসের প্রতিষেধক পাওয়া যায় এমন প্রচারপত্র বিলি করার অভিযোগে ইউএনও আইরিন আক্তার এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত চিকিৎসক উপজেলার বালিয়াখোড়া ইউপির পেচারকান্দা সাইংজুরি গ্রামের মো.মনোর উদ্দিনের ছেলে মো. সুলতান উদ্দিন। তিনি জাবরা বাজারে প্রফেসর হোমিও হলের চিকিৎসক।

ইউএনও আইরিন আক্তার জানান, ‘আতঙ্কিত হওয়ার কারণ নাই, হোমিও চিকিৎসা অনুযায়ি করোনা ভাইরাসের প্রতিষেধক পাওয়া যায় ও চিকিৎসা দেয়া হয়।’ এমন প্রচারপত্র বিলি করার দায়ে তাকে আটক করা হয়। মিথ্যা বিজ্ঞাপন দেয়ার অপরাধে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।  

তিনি আরো জানান, ফেসবুকের মেসেঞ্জারে অভিযোগ পেয়ে ওই চিকিৎসকের চেম্বার থেকে লিফলেট ও ‘করোনাভাইরাসের ওষুধ’ জব্দ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status