গত পাঁচ দিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশফেরত ২২১ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা কাউকে নির্দিষ্ট সময়ে আগে ঘরের বাইরে ঘোরা-ফেরা করতে দেখলে স্বাস্থ্য বিভাগকে খবর দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
তিনি আরো জানান, করোনাভাইরাস প্রতিরোধে সদর হাসপাতালে পুরুষ ১২ জন ও নারী পাঁচজনের জন্য মোট ১৭ বেডের আইসোলেশন ইউনিট তৈরি রাখা হয়েছে। এ ছাড়াও প্রস্তুত আছে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট।