ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কাজ জানলেই চলে না, প্রযোজকের সঙ্গে কফি খেতে যেতে হয়: ভাবনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 2:57 PM

কাজ জানলেই চলে না, প্রযোজকের সঙ্গে কফি খেতে যেতে হয়: ভাবনা

কাজ জানলেই চলে না, প্রযোজকের সঙ্গে কফি খেতে যেতে হয়: ভাবনা

সময়ের অন্যতম অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে নিয়মিত টেলিভিশনের জন্য কাজ করছেন তিনি। বিশেষ করে বিশেষ দিবস ও উৎসবের সময়ে খণ্ড নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

মনের মতো চিত্রনাট্য পান না বলে অভিনয় করেন না চলচ্চিত্রে। এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘গত তিন মাসে তিনটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। যেসব ছবি পয়সা খরচ করে হলে গিয়ে নিজেই দেখব না, সেসব ছবিতে কেন অভিনয় করব?’

মনের মতো সিনেমা পান না, আবার নাটকে কাজ করা নিয়েও নানা বিড়ম্বনা সহ্য করতে হয় তাঁকে। নাটকপাড়ার অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা নিয়ে কথা বলেন ভাবনা। তিনি বলেন, ‘আমাকে পরিচালকেরা নিতে চায়, কিন্তু প্রযোজকেরা চায় না।

কোনো কোনো পরিচালক এসে বলে, আপু আপনার জন্য একটা ক্যারেক্টার লিখেছি। পরে দেখা যায় প্রযোজক সেখানে বাগড়া দেন। অনেকে বলেও বসেন, “তুমি তো অনিমেষের সঙ্গে প্রেম করো!” আমাদের এখানেও কাজ পেতে হলে নারী শিল্পীদের কেবল কাজ জানলেই চলে না, প্রযোজকের সঙ্গে কফি খেতে যেতে হয়, হাহা-হিহি করতে হয়।


আমি সেটা পারি না, পারবও না। মানুষ আসলে সিঙ্গেল নায়িকা পছন্দ করে। এখানে ভালো কাজও করতে হবে, সিঙ্গেলও হতে হবে, তেলও দিতে হবে। এত কাহিনির মধ্যেও প্রতিদিন কাজের অফার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status