ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মিরপুরে ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 3:01 PM

মিরপুরে ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

মিরপুরে ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর মিরপুর ১০-এর ঝুটপট্টিতে আগুন লেগেছে। খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শনিবার বেলা ১টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সূত্র।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ১ ঘণ্টার চেষ্টাতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের উৎসের বিষয়টি এখনো নিশ্চিত নই। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা জানা যায়নি।

উল্লেখ্য, গত বুধবার সকাল পৌনে ১০টায় মিরপুরের রূপনগরের বারেকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরইমধ্যে বস্তির ১০ হাজার ঘরের অধিকাংশই পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয় শতাধিক পরিবার।

সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই মিরপুরের ঝুটপট্টিতে আগুন লাগল। এ ঘটনা রাজধানীর নাগরিকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status