ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
বিশ্বব্যাপী সব ধরনের ভিসা বাতিল করল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 12 March, 2020, 10:02 AM

বিশ্বব্যাপী সব ধরনের ভিসা বাতিল করল ভারত

বিশ্বব্যাপী সব ধরনের ভিসা বাতিল করল ভারত

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ভিসা স্থগিত করছে ভারত। আগামী ১৩ মার্চ থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে। শুধুমাত্র কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার ভিসা ব্যতীত দেশটিতে প্রবেশ করা যাবে না। এ স্থগিতাদেশ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার দেশটির স্বাস্থ্য-সংক্রান্ত মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ভিসা বাতিলের এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে-

১. শুক্রবার মধ্যরাত ১২টার পর সমস্ত ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে। শুধুমাত্র কূটনৈতিক, জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংগঠনের কর্মীদের জন্য জারি ভিসা বলবৎ থাকবে।

২. প্রবাসী ভারতীয় কার্ডধারীদের ভিসা ছাড়া দেশে প্রবেশের অধিকার ১৫ এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করা হচ্ছে।

৩. যদি কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশ করা খুব প্রয়োজনীয় হয় তবে তাকে কাছাকাছি ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে।

৪. যে কোনো ব্যক্তি চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে এলে বা ১৫ ফেব্রুয়ারির পর সেখানে গিয়ে থাকলে ভারতে প্রবেশের পর তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে।

৫. অত্যন্ত প্রয়োজনীয় না হলে বিদেশ থেকে ফেরার পর কাউকে যাত্রা করতে নিষেধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

৬. খুব দরকার না হলে বিদেশে যাওয়া উচিত নয়।। সেক্ষেত্রে বিদেশ থেকে ফিরলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

৭. স্থলবন্দগুলোতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাড়ানো হবে নজরদারি।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২-তে। এদের মধ্যে শামিল রয়েছেন ইতিলির ১৬ জন নাগরিকও। ভারতে দিল্লি এবং সংলগ্ন এলাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এখনও পর্যন্ত ২০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status