ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
দিনের কোন সময়ে কত পরিমাণ পানি খাবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 11:38 PM

দিনের কোন সময়ে কত পরিমাণ পানি খাবেন

দিনের কোন সময়ে কত পরিমাণ পানি খাবেন

শরীর সুস্থ রাখতে সময় মতো পানি পানের বিকল্প নেই। তবে অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের সঠিক সময়ে সঠিক পরিমাণে পানি পান করা হয়ে উঠে না। ফলে ক্ষতি হয় শরীরের।

চিকিত্সকদের মতে, শরীর সুস্থ ও স্বাভাবিক রাখতে হলে সঠিক সময়ে সঠিক পরিমাণে পানি পান করতে হবে। জেনে নিন দিনের কোন নির্দিষ্ট সময়ে কতটা পরিমাণে পানি খাবেন-

ঘুম থেকে ওঠার পর খালি পেটে ২-৩ গ্লাস পানি খান। এতে শরীরের অঙ্গ-প্রতঙ্গ সক্রিয় থাকে।

দুপুরে বা রাতে খাওয়ার অন্তত আধ ঘণ্টা আগে পানি খেয়ে নেবেন। এতে হজমশক্তি বাড়ে।

রাতে ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম পানি খেয়ে নিন। এর ফলে ঘুম ও হজম দুটোই ভালো হবে।

যদি আপনার হাই প্রেসারের সমস্যা থাকে, তাহলে গোসল করতে যাওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নিন। এর ফলে প্রেসার স্বাভাবিক থাকে।

এছাড়াও সারা দিন যখন যেমন পানির পিপাসা পাবে, তখনই পানি খেয়ে নেবেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status