ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 10:29 PM

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস। শুক্রবার তিনি অসুস্থতা বোধ করেন। পরে মঙ্গলবার (১০ মার্চ) রাতে করোনাভাইরাস টেস্ট পজিটিভ ধরা পরে। ৬২ বছর বয়সী নাদিন ডরিস মিড বেডফোর্ডশায়ার থেকে নির্বাচিত এমপি।

উল্লেখ্য, ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এনএইচএস। বিবিসির খবরে জানানো হয় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৮৩ জন। আজ মঙ্গলবার ৮০ বছর বয়সী একজনসহ ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন আক্রান্ত হয়েছেন।

চীন, হংকং এবং দক্ষিণ কোরিয়া থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়তে আসেন। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর, বিমানবন্দরসহ বিভিন্নস্থানে সতর্কতামূলক ব্যবস্থা নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।

কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজধানী লন্ডনসহ বিভিন্ন স্থানে এরই মধ্যে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এক কর্মী আক্রান্ত হওয়ার পর লন্ডন অফিস বন্ধ ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে আতঙ্কিত ব্রিটিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত নাগরিকরা খাদ্যদ্রব্য মজুত করতে শুরু করেছেন। কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি আরও খারাপ হলে বন্ধ করে দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান।

সতর্কতা অবলম্বনে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সঙ্গে করোনা গবেষণায় প্রায় ছয় কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status