ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কাজে ফিরছেন উহানের বাসিন্দারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 10:13 PM

কাজে ফিরছেন উহানের বাসিন্দারা

কাজে ফিরছেন উহানের বাসিন্দারা

বিশ্বের নানা দেশে মহামারি করোনাভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে চীনে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরেও। পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলার প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে।

বুধবার প্রদেশটির স্থানীয় সরকারের এক বিবৃতিতে আগামী কয়েক দিনের মধ্যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে খোলা শুরু হবে বলে জানানো হয়েছে।

সেই বিবৃতিতে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও পর্যায়ক্রমে কিছু গণপরিবহন চালুর কথাও বলা হয়েছে।

গত কয়েক দিনে হুবেই প্রদেশে এ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

সপ্তাহখানেক আগেও হুবেই প্রদেশে হাজারো মানুষের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসতো। তবে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সেখানে নতুন করে মাত্র ১৪ জনের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে জরুরি সেবা এবং জনগণের দৈনন্দিন চাহিদা রয়েছে এমন প্রতিষ্ঠানগুলো এখনই চালু করা যাবে। অন্য প্রতিষ্ঠানগুলো আগামী ২০ মার্চ থেকে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

২০১৯ সালের ডিসেম্বরে উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড মিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১১ মার্চ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে চার হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৭৯। এদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়েছে ৬৬ হাজার ৬১৮ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status